প্রকাশিত: ০১/০৭/২০২০ ১:৪৩ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফারহানা হক তানিয়া (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি চিকিৎসকের মৃত্যুর হয়েছে। এটি সৌদি আরবে প্রথম কোনো বাংলাদেশি নারী চিকিৎসকের মৃত্যু।

ফারহানা হক তানিয়া রাজধানী রিয়াদে বাথা শিফ আল- জারিফা নামে বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। তিনি একই ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ডা. মোহাম্মদ ইশতিয়াক আহমেদের স্ত্রী বলে জানা গেছে।

চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসির) অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তানিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, ডা. ফরহানা হক তানিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ রিয়াদ সোমাইচি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার (৩০) জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই চিকিৎসকের মৃত্যু হয়।

সৌদি আরবে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ জন চিকিৎসকসহ মোট ৫০০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৮২৩ জন। এখন পর্যন্ত ১ হাজার ৬৪৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer