প্রকাশিত: ৩১/০৩/২০২০ ১০:১৭ এএম

চলমান করোনা সংকটে প্রবাসীদের প্রতি আরও একটু সদয় দৃষ্টি দিলো সৌদি আরব। সেখানে করোনাভাইরাস আক্রান্ত যেকোনও ব্যক্তি, এমনকি অবৈধ প্রবাসীদেরও চিকিৎসার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ। খবর আল-রাবিয়ার।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানিয়েছেন, করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে সবাইকেই বাদশাহ সালমানের নতুন আদেশের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বিনা সংকোচে সরকারি-বেসরকারি যেকোনও হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে সৌদি আরবে কয়েক হাজার প্রবাসী আইনি জটিলতায় তথা শ্রম মন্ত্রণালয়ের ধার্যকৃত লেভি ফিসহ বিভিন্ন সমস্যায় রেসিডেন্স কার্ড বা আকামা নবায়ন করতে না পেরে অবৈধ নাগরিক হয়ে আছেন। তাদের মনে এতদিন শঙ্কা ছিল, করোনা আক্রান্ত হলে কোথায় যাবেন, কী করবেন। কিন্তু সৌদি বাদশাহর এই আদেশের মাধ্যমে সেসব ভয় দূর হয়ে গেল।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer