প্রকাশিত: ০৬/০২/২০১৮ ১০:৪৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫৮ এএম

বিনোদন ডেস্ক:

‘তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবেই সঙ্গে থাক, সারাদিন সারারাত..’ সোহম চক্রবর্তীর এই বার্তা শুভশ্রীর উদ্দেশ্যে। ‘হানিমুন’ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করছেন তারা। সম্প্রতি এই সিনেমার একটি গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। সেখানে এমন কথার গানে শুভশ্রীর উদ্দ্যেশে ঠোঁট মিলিয়েছেন সোহম।ভিডিওতে দেখা যাচ্ছে তাদের মিষ্টি রোমান্স। গানটি লিখেছেন দিপাঙ্কুশ আচার্য্য। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন স্যাভি। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজ বর্মনম মধুবন্তী বাগচী ও স্যাভি। ৩ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া গানটিতে বর্তমাতে সাড়ে ছয় লক্ষাধিকবার ভিউ হয়েছে।ছবিটি পরিচালনা করছেন পিবি চাকি। পরিচালক হিসাবে তার প্রথম ছবি এটি। কমেডি-রোমান্টিক ধর্মী এ ছবিটিতে দেখা যাবে গীতিন (সোহম) তার স্ত্রী জয়তীকে (শুভশ্রী) নিয়ে গাড়ি চালিয়ে হনিমুনে যাবেন। সেখানে হোটেলে ঘর পাবেন না তারা। এরপরে সরকারি সার্কিট হাউসের কেয়ারটেকারকে ঘুষ দিয়ে তারা একটা ঘরের ব্যবস্থা করবেন।

পাঠকের মতামত

Single Page Footer