প্রকাশিত: ১৮/০২/২০১৯ ৮:৪২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মাষ্টার লোকমান হাকিম নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। সোমবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৭১ এর রণাঙ্গনের এই বীর সেনানী নাফেরার দেশে চলে যান। মরহুম মাষ্টার লোকমান হাকিম কক্সবাজার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ রাসেল মোস্তফা ও বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তফার গর্বিত পিতা। প্রবীন রাজনীতিবিদ মরহুম মাস্টার লোকমান হাকিম দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মরহুম মাস্টার লোকমান হাকিমের নামাজে জানাজা মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি জুহুরের নামাজের পর ইনানী কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

মুক্তিযোদ্ধা ও সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ মাস্টার লোকমান হাকিমের এর মৃত্যুতে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির সভাপতি ও সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...