ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০১/২০২৬ ৮:৫৯ এএম

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপের একটি কটেজে নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দ্বীপের পূর্বপাড়ার একটি কটেজ থেকে ওই নারীকে উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলো কক্সবাজার সদর উপজেলার লাইটহাউস এলাকার আবদু ছফুরের ছেলে মো. হৃদয় এবং মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবদুস সালামের ছেলে আকতার হামিদ আকাশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার কক্সবাজার সদর থেকে তিন বন্ধুর সঙ্গে সোনাদিয়া দ্বীপে যান এক নারী। রাতে তারা ‘ক্যাম্পফায়ার রিসোর্ট’ নামের স্থানীয় কটেজে অবস্থান করেন। পরদিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই নারী স্থানীয়দের কাছে অভিযোগ করেন, রাতে তিন যুবক তাঁকে জোর করে মাদক সেবন করিয়ে যৌন হয়রানি এবং শারীরিকভাবে নির্যাতন করেছে। এরপর মেয়েটি মোবাইল ফোনে বিষয়টি পরিবারকে জানান। পরিবারের লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। রাত ৯টার দিকে মহেশখালী থানা থেকে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে এবং তাঁর সঙ্গে থাকা হৃদয় ও আকাশকে আটক করে। আরেকজন কৌশলে পালিয়ে যায়।

সোনাদিয়া ইউনিয়নের মেম্বার একরাম মিয়া জানান, চৌকিদার পাঠিয়ে স্থানীয়দের সহযোগিতায় নারীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়।
গতকাল সন্ধ্যায় মহেশখালী থানার ওসি মুজিবুর রহমান জানান, নারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আটক দুই যুবক পুলিশ হেফাজতে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। ওই নারী তিন বন্ধুর সঙ্গে সোনাদিয়ায় যান। সেখানে বন্ধুদের সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। এ নিয়ে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ স্থানীয় বাসিন্দা ও চৌকিদারদের সহায়তায় অভিযান চালায়। বৃহস্পতিবার রাতে তাদের ঘটিভাঙ্গা ঘাটে
আনার সময় এক যুবক বোট থেকে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। মেয়েটি এখনও থানা হেফাজতে। স্বাস্থ্য পরীক্ষার পর যথাযথ প্রক্রিয়া মেনে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer