প্রকাশিত: ২৩/১০/২০১৭ ১২:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৫১ এএম

নিউজ ডেস্ক::
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা ১০ মিনিটে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই কিশোরগঞ্জ অ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার সামাজিক যোগাযোগের মাধ্যমে শীলা ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, তার অবস্থা ক্রিটিক্যাল। তবে মারা যাওয়ার খবর সঠিক নয়।
পরে আমাদের সময়ের পক্ষ থেকে সৈয়দ আশরাফের পরিবারে খোঁজ নিয়ে জানা গেছে, আইসিইউয়ের কোমায় রাখা হয়েছে চিকিৎসাধীন শীলা ইসলামকে। স্ত্রীর আরোগ্যে দেশেবাসীর কাছে জনপ্রশাসনমন্ত্রী দোয়া চেয়েছেন বলে জানায় তার পারিবারিক সূত্রগুলো।
উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত শীলা ইসলামের পরিবারের সদস্যরা দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন। এর আগে গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...