প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০/০৭/২০২৫ ৬:২৩ পিএম , আপডেট: ২০/০৭/২০২৫ ৬:৩৫ পিএম

কক্সবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় রাজনীতিতে নিবেদিত প্রাণ, পরিশ্রমী নেতা সৈয়দ নূরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সৌদি আরব থেকে এক শোকবার্তায় তিনি বলেন,
“সৈয়দ নূর ছিলেন আমাদের দলের একজন পরীক্ষিত, সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী। দলের কঠিন সময়ে তিনি ছিলেন অগ্রভাগের লড়াকু সৈনিক। তাঁর এই অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

শাহজাহান চৌধুরী
সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি ও
সাবেক সংসদ সদস্য

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer