প্রকাশিত: ১৭/০১/২০১৮ ৮:০৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৫৮ এএম

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ সেন্টমার্টিন দ্বীপ থেকে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবার একটি বড় চালান উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পূর্ব চরে এ চালানটি উদ্ধার করা হয় বলে জানা যায়। ইয়াবা উদ্ধারের ঘটনায় একটি নৌকাও জব্দ করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানিয়েছেন, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট ফয়সাল বিন রশিদ ও লেফট্যানেন্ট জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টীম সেন্টমার্টিন পূর্ব চরে ওৎ পেতে থাকে। এসময় মিয়ানমার দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা একটি নৌকাকে চালেঞ্জ করলে, তাৎক্ষণিকভাবে নৌকায় থাকা দুই পাচারকারী ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর কোস্টগার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সংবাদের সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট জাহিদ আল-হাসান ও লেঃ ফয়সাল বিন রশিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। কোস্ট গার্ডের ওই কর্মকর্তা ঘটনায় জড়িত পাচারকারী কাউকে আটক করা যায়নি বলেও জানান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer