প্রকাশিত: ২৭/১১/২০১৬ ৭:১৫ এএম

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,টেকনাফ::

সেন্টমার্টিনে ৬’শ পরিবারের ১০ টাকা কেজি করে চাউল বিনামূল্য দিলেন এমপি বদি। ২৬ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাউল প্রদানকালে এমপি বদি বলেন, সেন্টমার্টিনবাসীর অগ্র অধিকার আদায়ের জন্য আমি আজীবন আপনাদের পাশে আছি এবং থাকব, তার পাশাপাশি গরীবের বন্ধু এমপি বদি, সরকারের দেওয়া দশ টাকা কেজি চাউল বিক্রির কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন। ২৬ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে সকলের প্রিয় জাহাজ এমভি গ্রীনলাইন জাহাজে করে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (উখিয়া-টেকনাফ)০৪ আসনের সাংসদ আব্দুর রাহমান বদি সিআইপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ শফিক মিয়া,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এম এ জহির, জেলা যুবলীগ নেতা আবুল কালাম, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া মার্সাল, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি এবিএম আবুল হোছাইন রাজু, বাহারছড়া উনিয়ন আওয়ামীলিগ সেক্রেটারী আব্দুর রাহমান বাহার ,সেন্টমার্টিন প্যানেল চেয়ারম্যান৩ রুজিনা বেগম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সরওয়ার আলম, সাংসদ বদির পুত্র শাওন আরমানসহ অন্যান্য রাজনৈতিক নের্তৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অন্যদিকে সেন্টমার্টিন দ্বীপ সফরকালীন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ টিটু চন্দ্র শীলসহ আরও অনেকে ব্যক্তিগত পক্ষ থেকে সাংসদ বদিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...