প্রকাশিত: ০৯/১২/২০১৭ ৯:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিনে প্রায় সাত শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে। উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় শনিবার (৯ ডিসেম্বর) সকালে টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিন যায়নি। ফলে পর্যটকরা ফিরতে পারছেন না। তবে আটকাপড়া পর্যটকদের কোনো ক্ষতি হয়নি, তারা নিরাপদেই আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত জানিয়েছেন, নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এ কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগর ও নাফ নদীতে মাছ শিকার ও পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, শুক্রবার সন্ধায় হঠাৎ আবহাওয়া বৈরী হওয়ায় শনিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে সেন্টমার্টিনের হাজার খানেক পর্যটক আটকে পড়েছিল। এর মধ্যে শনিবার সকালে ঝুঁকি নিয়ে ট্রলারে করে প্রায় তিন শতাধিক পর্যটক টেকনাফ ফিরে গেছেন। এরপর দ্বীপে সাত শতাধিক পর্যটক আটকা পড়েন। তাদের যেন খাদ্য সংকটসহ কোনো ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে খেয়াল রাখা হচ্ছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer