প্রকাশিত: ১১/১২/২০১৭ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৯ এএম
Single Page Top

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::

সেন্টমার্টিনদ্বীপে আবারও শিক্ষকের হাতে ১ শিশু ছাত্র প্রহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার শিশুটি হচ্ছে সেন্টমার্টিনদ্বীপ বাজারপাড়া ৪নং ওয়ার্ড আবদুল কাদেরের পুত্র মোঃ রিফাত হাসান (৬)। মারধরের শিকার শিশু রিফাত সেন্টমার্টিনদ্বীপ সরকারী প্রাইমারী স্কুলের শিশু শ্রেনীর ছাত্র বলে জানা গেছে। ১০ ডিসেম্বর দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনদ্বীপ সরকারী প্রাইমারী স্কুলে এ ঘটনা ঘটে। আহত ছাত্রকে সেন্টমার্টিনদ্বীপে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত ছাত্র মোঃ রিফাত হাসানের বড় ভাই মোহাম্মদুল্লাহ রাত ১০টায় ফোনে বলেন ‘আমার ছোট ভাইকে কোন কারণ ছাড়াই স্কুলের সহকারী শিক্ষক নুরুল আলম বেদম মারধর করেন। এতে মোঃ রিফাত হাসান গুরুতর আহত হয়। বর্তমানে তাকে সেন্টমার্টিনদ্বীপে চিকিৎসা দেয়া হচ্ছে। জাহাজ চলাচল বন্দ থাকায় টেকনাফে আনা সম্ভব হয়নি। বিষয়টি সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ এবং টেকনাফ উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। গুরুতর আহত হওয়ায় আমার ভাই ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরিক্ষায় অংশ গ্রহণ করতে পারবেনা। বিষয়টি সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে অবহিত করায় ক্ষীপ্ত হয়ে মোবাইল ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। তা আমি রেকর্ড করে রেখেছি’।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিক ফোন রিসিভ না করায় এব্যাপারে তথ্য নেয়া সম্ভব হয়নি। সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ এবং টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী অভিভাবক কতৃক মৌখিক অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন।

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer