প্রকাশিত: ২১/০৭/২০১৯ ৭:৪২ এএম

মাত্র এক বছর আগেই তাদের বিয়ে হয়ে ছিল। রুশ সুন্দরীর সঙ্গে বিয়ের খবর দেশে ছড়াতেই সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সুন্দরীর রূপের ছটাই বিভোর রাজা সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সিংহাসন ছেড়ে ছিলেন। কিন্তু এক বছর কাটতে না কাটতেই এবার সেই সুন্দরী স্ত্রী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে তালাক দিলেন মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ।

কিন্তু হঠাৎ এমন কঠিন সিদ্ধান্ত কেন নিলেন তিনি? সে ব্যাপারে পশ্চিমা সংবাদ মাধ্যমে সূত্র বলছে, রিহানার সঙ্গে এক অন্য পুরুষের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পরেই স্ত্রীকে ত্যাগ দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সুলতান মুহাম্মদ।মুসলিম শরীয়া আইন অনুযায়ী, রিহানাকে তালাক দিয়েছেন সুলতান। এখন দুজনে আলাদা জায়গায় থাকছেন।

জানা গেছে, রিহানার প্রেমে পড়ে তাকে হঠাৎই বিয়ে করে ফেলেছিলেন সুলতান মুহাম্মদ। রিহার বয়স তখন ২৬ আর সুলতানের বয়স তার প্রায় দ্বিগুণ ৪৯ বছর। বিয়ে করার জন্য রুশ সুন্দরী ইসলাম ধর্মও গ্রহণ করেছিলেন। তিনি নাম বদলিয়ে রেখেছিলেন রিহানা ওকসানা পেত্রা। তাদের এই অসম বয়সের বিয়ে নিয়ে কম পানিঘোলা হয়নি। বিতর্কের অবসান ঘটাতে সুলতান মুহাম্মদ রাজ সিংহাসন পর্যন্ত ত্যাগ করেন।

গত বছর ৭ জুন তাদের বিয়ে হয়। কিন্তু তাদের দাম্পত্যজীবন সূদুর-প্রসারী হলো না। এক বছর হতে না হতে ঘটে গেল বিচ্ছেদ। সূত্রের খবর, গত ১ জুলাই তাদের তালাকের বিষয়টি নিশ্চিত হয়। বিচ্ছেদ চেয়ে সিঙ্গাপুর শরীয়া কোর্টে ২২জুন আবেদন করার পর বিচারক ওই দিনই চূড়ান্ত রায় দিয়ে দেন। তবে মালয়েশিয়ার রাজপরিবার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

জানা গেছে, তালাক নামার একটি কপি রিহানার কাছে পাঠিয়েছেন সুলতান মুহাম্মদ। তাদের একটি দু’মাসে শিশুসন্তান রয়েছে। ছেলের জন্মের পর ইনস্টাগ্রামে তার ছবি দিয়ে পোস্ট দেন রিহানা।

বিয়ের পর সুলতান ও রিহানার সংসার ভালোই কাটছিল। চলতি বছরের জানুয়ারির শুরু থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। রাশিয়ার একটি টেলিভিশন রিয়ালিটি শো ‘ সেক্স ইন দ্য পুল’ -এ এক ব্যক্তির সঙ্গে রিহানাকে অন্তরঙ্গ দৃশ্যতে দেখা যায়।
তবে রিহানার সূত্রে দাবি করা হয়েছে, তাদের ঘর এখনো ভাঙেনি। রিহানার এক ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ অবশ্য বিয়ে ভাঙার বিষয়টিই নিশ্চিত করেছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer