প্রকাশিত: ২৮/১১/২০২১ ২:৫৯ পিএম , আপডেট: ২৮/১১/২০২১ ৩:০৫ পিএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দেশটির সামরিক সরকারের দায়ের করা মামলার প্রথম রায় আগামী মঙ্গলবার ঘোষণার সম্ভাবনা আছে।

আজ রোববার থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সরকারের বিশেষ আদালতে সু চির বিরুদ্ধে আনা বেশ কয়েকটি মামলার একটির রায় দেওয়া হবে।

গত ১ ফেব্রুয়ারি ভোরে এনএলডি সরকারকে সরিয়ে ক্ষমতা নেওয়ার পর থেকে সে দলের নেত্রী সু চিকে বন্দি করে রাখা হয়েছে।

স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর মতে, সেনাবিরোধী আন্দোলনে দেশটিতে ১ হাজার ২০০ র বেশি মানুষ নিহত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজারের বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, সেনাবিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সু চির ৩ বছরের কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এ রকম অনেকগুলো অভিযোগ ও তা প্রমাণের মাধ্যমে রাজনৈতিক অঙ্গন থেকে এই গণতান্ত্রিক নেত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে।

বিশ্লেষকদের মতে, সু চিকে নিয়ে সামরিক সরকার আসলে কী পরিকল্পনা করছে তা এখনো পরিষ্কার নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েও দিতে পারে।

সামরিক সরকারের বিশেষ আদালতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি সু চির আইনজীবীদের সংবাদমাধ্যমে কথা বলা নিষেধ করা হয়েছে।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer