প্রকাশিত: ০৭/০২/২০২১ ৯:০০ এএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির অস্ট্রেলীয় উপদেষ্টা সিন টার্নেলকে আটক করা হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী তাকে আটক করে। গত সোমবারের অভ্যুত্থানের পর এই প্রথম কোনো বিদেশিকে আটক করল সামরিক শাসক।

সিন টার্নেল ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সিন টার্নেল ম্যাসেঞ্জারে সাংবাদিকদের বলেন, ‘আমাকে মনে হয় আটক করা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে। তবে কোন অভিযোগে মামলা হবে তা জানি না।’

টার্নেলকে আটকের বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, ‘মিয়ানমারে একজন অস্ট্রেলীয় আটকের বিষয়টি উদ্বেগজনক।’ এ বিষয়ে জানতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করার কথা জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে গত সোমবার মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নির্বাচিত এনএলডি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার দখল নেয়। আটক করা হয় এনএলডি নেতা সু চিসহ দলের অধিকাংশ এমপিকে। প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও আটক করে সেনাবাহিনী।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer