আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫/০৯/২০২৩ ১০:০২ এএম

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চিকিৎসাসেবা দিচ্ছে না দেশটির জান্তা সরকার। ফলে সু চির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেছে তার দল।

বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয় চিকিৎসাবঞ্চিত করার পাশাপাশি সু চির খাবারেও অবহেলা করা হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা ফের দখল করে সেনাবাহিনী। তার পর থেকে আটক অবস্থায় আছেন সু চি।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী কারাবন্দি ৭৮ বছর বয়সি সু চি মাথাঘোরা, বমি ও দাঁতের সংক্রমণের মতো অসুস্থতায় ভুগছেন।

সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জানিয়েছে, ‘আমরা খুবই উদ্বিগ্ন, তিনি কোনো চিকিৎসাসেবা পাচ্ছেন না। এমনকি তাকে স্বাস্থ্যকর খাবারও সরবরাহ করা হচ্ছে না। তার আবাসন ব্যবস্থাও সুবিধাজনক নয়। ইচ্ছে করেই তাকে জীবনের ঝুঁকিতে ফেলা হচ্ছে।’

দলটির সু চির কিছু হলে তার জন্য জান্তা সরকার দায়ী থাকবে বলেও জানিয়েছে তাদের বিবৃতিতে। এএফপি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer