প্রকাশিত: ০৭/১২/২০২০ ৯:১৮ এএম

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে সুপারির ভেতরে বিশেষ কৌশলে আনা ইয়াবা শনাক্ত করল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ফিডো।

রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে রেজুখাল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল বিজিবির ডগ স্কোয়াডের ৬ টি কুকুর। এসময় উখিয়া হয়ে কক্সবাজার শহরের দিকে আসা একটি হিউম্যান হলারে তল্লাশি চালায় ফিডো নামে কুকুরটি। গন্ধ শুঁকে একটি থলে শনাক্তের পর সেখানে পাওয়া যায় ৯৫০ পিস ইয়াবা। এগুলো মূলত সুপারির ভেতরে রাখা ছিল। ইয়াবার সঙ্গে মোস্তফা খাতুন নামে এক নারীকেও আটক করা হয়েছে।
এর আগে, শনিবার (৫ ডিসেম্বর) রাতে পালংখালী ইউপি’র থ্যাইংখালী রহমতের বিল থেকে দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবাকারবারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
উক্ত সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’রথ্যাইংখালী রহমতের বিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে। একপর্যায়ে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ৫/৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘনকুয়াশার আড়াল নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উক্ত স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে আনুমানিক দেড় লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...