উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ১১:৩৭ পিএম

মিয়ানমারে সামরিক জান্তা এবার দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি পার্টিকে (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করেছে। খবর আল-জাজিরা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, মিয়ানমারের সামরিক-নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি (এনএলডি) একটি নতুন নির্বাচনী আইনের অধীনে পুনরায় নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। যার কারণে দলটিকে বিলুপ্ত করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার যেই ৪০টি রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়েছে তার মধ্যে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি একটি।

অপরদিকে এনএলডি বলেছে তারা এই অবৈধ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে না।

২০২০ সালের নভেম্বরের সংসদীয় নির্বাচনে এনএলডি জয়লাভ করে। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে এবং দলটির প্রধান সু চিকে কারাগারে পাঠানো হয়।

৭৭ বছর বয়সী সু চি সামরিক বাহিনী দ্বারা করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মোট ৩৩ বছর কারাদণ্ড ভোগ করছেন। তার সমর্থকরা বলছেন, তাকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়া থেকে বিরত রাখার জন্য এই অভিযোগ আনা হয়েছে।

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...