প্রকাশিত: ০৮/১০/২০২০ ৫:৩৪ পিএম , আপডেট: ০৮/১০/২০২০ ৬:০৬ পিএম

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)
এবং মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি যৌথভাবে টহল দিবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে দুই বাহিনীর রিজিয়ন পর্যায়ের বৈঠক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঘুমধুম সীমান্তের নোয়াপাড়া মৈত্রী ব্রীজ সংলগ্ন বৈঠক পরবর্তী দুপুর ৩টা ২০ মিনিটে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র পক্ষ্যে প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিজিবি’র কক্সবাজারস্থ সদর দপ্তর রিজিয়নের (অপারেশন অফিসার) লেঃকর্ণেল সরকার মাহমুদ মোস্তাফিজুর রহমান।
এসময় ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমদ, নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি’র অধিনায়ক শাহ আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মিয়ানমার বিজিপি’র ১১ সদস্যের প্রতিনিধিত্ব করেন রিজিয়ন কমান্ডার চে নাইং উ।
বৈঠকটি প্রতি ৩ মাসে একবার অনুষ্ঠিত হয়।করোনার কারণে এবারের বৈঠক বিলম্বিত হলেও ধারাবাহিকতায় এবারের বৈঠকে সীমান্ত সুরক্ষায় মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর সাথে যৌথ টহল পুনরায় শুরু করার জন্য একমত পোষণ করা হয় বলে মিঃমোস্তাফিজ জানিয়েছেন।বাংলাদেশ- মিয়ানমার বন্ধুত্বপূর্ণ দেশ।উভয় দেশের সীমান্ত সুরক্ষায় সৌহার্দ্য পূর্ণ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সজাগ থাকার আহবান জানিয়ে পূর্বের মত বিওপি থেকে ব্যাটালিয়ন পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হবে বলে উভয় দেশের প্রতিনিধিদল এক মত পোষণ করেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer