উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/১১/২০২৪ ৫:২৯ পিএম , আপডেট: ১৬/১১/২০২৪ ৫:৩০ পিএম
Single Page Top

কক্সবাজারের উখিয়ার সীমান্তের নাফনদী থেকে ছৈয়দুল বশর (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৈয়দুল বশর উখিয়ার পালংখালি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

ওসি বলেন, আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উখিয়া পালংখালী আঞ্জুমান পাড়া বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকা নাফ নদীতে স্থানীয় ও পরিবারের সদস্যরা একটি লাশ দেখতে পান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এতে লাশের শরীরে দেখা যায় আঘাতের চিহ্ন। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর উখিয়া পালংখালির ৫ জন বাসিন্দা আঞ্জুমান পাড়া দিয়ে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছিল।

এ বিষয়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও যারীন তাসনিম তাসিন বলেন, আরকান আর্মিরা ৫ জেলেকে ধরে নিয়ে গেছেন এ বিষয়টি গতকাল শুনেছি।

আজ শনিবার সকালে উখিয়া সীমান্তের পালংখালি আঞ্জুমান পাড়া নাফ নদীতে ছৈয়দুল বশর নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে আরাকান আর্মি যে ৫ জেলে ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে উদ্ধার হওয়া এ যুবক ছিল।এ বিষয়ে বিস্তারিত আরো ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer