প্রকাশিত: ০৮/০২/২০২০ ৮:০৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত কয়েকদিন ধরে সীমান্তে হত্যা বেড়েছে।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, এর সঙ্গত কারণটা কি আপনারা অনেকেই জানেন। তবে আমরা এটা নিয়ে কাজ করছি যাতে এটা কমিয়ে আনা যায়। তাই দুদেশের যা যা করণিয় সেটা আমরা করবো। ইতোমধ্যে পতাকা বৈঠক থেকে শুরু করে সব রকমের আলোচনা হচ্ছে। আমাদের বিজিবি বিএসএফের সঙ্গেও সবসময় কথাবার্তা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। যদিও তার যে রোগ, সেগুলো স্থায়ী রোগ। যেমন ডায়াবেটিক, আথ্রাইটিজ- এ সমস্ত রোগে তিনি ভুগছেন। কাজেই তাকে যে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না এটা সত্যি নয়।

সিটি নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই নির্বাচন হয়। কিন্তু আমাদের এ সাবকন্টিনেন্টের নির্বাচন এতো সুন্দর, এতো অহিংস নির্বাচন বোধ হয় আপনারা আর দেখেননি আমি মনে করি। কোনো ধরণের হত্যাকাণ্ড তো নাই-ই, মাথা ফাটাফাটিও খুব কম হয়েছে।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরে সাংবাদিকের হামলার ঘটনাটা এটাও আমাদের নজরে এসেছে। আমরা ভিকটিমের কথা অনুযায়ী এবং তার বর্ণনা অনুযায়ী একজনকে অলরেডি গ্রেপ্তার করেছি। সেই সঙ্গে আর দুই-একজন যাদের শনাক্ত করা হয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক নাছিমা বেগম, সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ, বিচারপতি ওবায়দুল হাসান এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল প্রমুখ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer