প্রকাশিত: ১৫/০৯/২০২০ ৭:১৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
সীমান্তে মিয়ানমারের সৈন্য বৃদ্ধির বিষয়ে দেশটির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন সীমান্তে সৈন্য বৃদ্ধির যে অজুহাত দিচ্ছে দেশটি তাতে সন্তুষ্ট নয় বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, নতুন করে সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশের তথ্য মন্ত্রণালয় পেয়েছে। এক্ষেত্রে যেকোনো পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত আছে বাংলাদেশ। এসময়, বিজিবি ও বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

এদিকে অপর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম জানান, মিয়ানমার অভ্যান্তরীণ নিরাপত্তা বাড়ানোর যে অজুহাত দিচ্ছে তাতে সন্তুষ্ট নয় বাংলাদেশ। তিনি বলেন, এক রাষ্ট্র যদি সীমান্তে কোনো ব্যাখ্যা ছাড়া সেনা পরিসর বৃদ্ধি করে সেটি পাশ্ববর্তী রাষ্ট্রকে চিন্তিত করে। আমরা আমাদের অসন্তুষ্টির কথা মিয়ানমারকে জানিয়েছি।

বাংলাদেশে নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।

সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ করেছে বাংলাদেশ। সীমান্ত এলাকায় গত কয়েক দিনে মিয়ানমার সৈন্যদের উপস্থিতি দেখা গেছে। বিনা উসকানিতে সীমান্তের কাছে নতুন করে সেনাসমাবেশের বিষয়ে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রোববার তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের অগাস্টে নিপীড়নের অভিযোগ তুলে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের এখনও ফিরিয়ে নেয়নি দেশটি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer