ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০১/২০২৬ ৩:৩৯ পিএম

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিতে বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়েকে তলব করে এই ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে এ ধরনের সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে—সে বিষয়টি নিশ্চিত করার দাবিও জানায় ঢাকা।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

গত রবিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয়। সেদিনই বিকালে টেকনাফ থেকে তাকে চট্টগ্রামে নিয়ে যান শিশুটির চাচা শওকত আলী। রাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা মেয়েটির মাথায় অস্ত্রোপচার করলেও গুলি বের করতে পারেননি।

মঙ্গলবার হুজাইফার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রশাসনের উদ্যোগে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer