প্রকাশিত: ২২/০১/২০১৮ ৭:৩৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৩ এএম

নিউজ ডেস্ক::
বাংলাদেশ সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এসময় রোহিঙ্গাদের খোঁজ-খবর নেয়া হয় এবং দ্রুত তাদের ফেরত নেয়ার আশ্বাস দেয়া হয়।

রোববার দুপুরে তুমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে কাঁটাতারের পাশে এসে মিয়ানমারের একটি প্রতিনিধি দল তাদের খোঁজ-খবর নেন।

মিয়ামারের মংডু জেলা প্রধান উই ই টু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় মিয়ানমারের বিভিন্ন সংস্থার আরো ১০-১২ জন কর্মকর্তা প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

তারা দীর্ঘক্ষণ নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পালিয়ে আসার পরে এই প্রথম মিয়ানমার সরাসরি রোহিঙ্গাদের খোঁজ-খবর নিলো।

তুমব্রু সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নেয়া রোহিঙ্গা মোহাম্মদ আবুল কালাম বলেন, দুপুরে মিয়ানমারের একটি প্রতিনিধি দল কাঁটাতারের পাশে এসে তাদের সঙ্গে কথা বলেছেন।

এসময় প্রতিনিধি দলটি জানিয়েছে, তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলছে। দু’দেশের সমঝোতার মাধ্যমে তাদের ফিরিয়ে নেয়া হবে।

রোহিঙ্গারা প্রতিনিধি দলটির কাছে মিয়ানমারে তাদের পূর্ণ নিরাপত্তা দেয়া এবং সম্পদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বলে জানান আবুল কালাম।

রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানিয়েছেন, নো-ম্যান্স ল্যন্ডে অবস্থান নেয়া সাড়ে ছয় হাজার রোহিঙ্গাদের ২৩ তারিখ থেকে ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে কথা হচ্ছে। নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গারা যেহেতু বাংলাদেশে প্রবেশ করেনি, তাই তাদের যাচাই-বাছাই করার প্রয়োজন নেই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়ানমার ২৩ জানুয়ারি থেকেই নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের ফেরত নেয়া শুরু করবে। এক্ষেত্রে মিয়ানমার বাংলাদেশের সহযোগিতা চাইলে অবশ্যই তাদের পূর্ণ সহযোগিতা করা হবে। সুত্র :poriborton

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer