প্রকাশিত: ২২/০৯/২০১৬ ৭:৩৭ এএম

20160921_110350-max-width-640-max-height-480আজিজুল হক:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন আসছে মিয়ানমারের তৈরি সিগারেটসহ বিভিন্ন অবৈধ পণ্য। মাঝে মধ্যে বিজিবির সদস্যরা স্বল্প সংখ্যক অবৈধ পণ্য জব্দ করলেও পাচারকারীরা থেকে যাচ্ছে ধরা-ছোয়ার।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) দুপুর ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বাজার এলাকায় উদ্ধারকৃত নিন্মমানের বিদেশী সিগারেট ধ্বংস করা হয়। একই সঙ্গে বিজিবি কর্তৃক পাচারকারী সহ অবৈধ ভাবে শুল্ক ও রাজস্বফাঁকি দিয়ে বিদেশী নিম্নমানের সিগারেট দোকানে সংরক্ষণ ও খুচরা বিক্রয়ের বিষয়েও সতর্ককরে দেন বিজিবি। পাশাপাশি স্থানীয় যুব সমাজ যেন স্বল্প মূল্যের এসব নিম্নমানেরসিগারেটের কারণে ধুমপানে আসক্ত না হওয়ার জন্য অনুরোধ জানান। ধ্বংস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   তুমব্রু বিওপির কোম্পানি কমান্ডার সোবেদার অাবুল কালাম,প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, আনসার বিডিপি কমান্ডার আবদুর রহমান, গ্রাম্য পুলিশ বিজিবির বিশেষ গোয়েন্দাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer