প্রকাশিত: ১৪/১২/২০১৮ ১২:৪৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক সাত বছর বয়সী এক মেয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত সপ্তাহে বাবাসহ গুয়েতামালা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ওই শিশুটি অনাহারে থেকে বেশ কিছু রোগে ভুগছিল বলে শুক্রবার মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ওই শিশুটি কয়েকদিন ধরে পানি বা খাবার জাতীয় কোনো দ্রব্যই গ্রহণ করার সুযোগ পায়নি।
মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করছে অভিবাসীরা। নিজ দেশে নির্যাতনসহ নানা ধরনের হুমকিতে রয়েছে তারা।

এদিকে সীমান্তে চাপ বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট বিষয়টিকে তার দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন।
বিবিসি বলছে, গত সপ্তাহে বাবাসহ ওই শিশুটিকে হেফাজতে নেন যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর হেলিকপ্টারে করে তাকে একটি শিশু হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তার। অনাহারে নানা রোগে ভুগে মারা যাওয়া শিশুটির ব্যাপারে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer