ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১০/২০২৪ ৯:৩৪ এএম

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার সন্ধ্যায় সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু মুছা (৪২) সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

তিনি জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা দায়ের হয়। যার আসামি আবু মুছা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর বিষয়টি স্বীকার করেন গ্রেপ্তার মুছা।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer