প্রকাশিত: ২১/০৯/২০২০ ৬:৪৪ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তাঁর নমুনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান গত ১৫ সেপ্টেম্বর থেকে জ্বর, কাশি ও সর্দিতে ভুগছিলেন। বর্তমানে তিনি সিভিল সার্জনের সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

চলতি বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখ কক্সবাজারের সিভিল সার্জন হিসাবে যোগদান করা ডা. মাহবুবর রহমান জেলায় কোভিড-১৯ সংক্রামন প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই মানুষটি কক্সবাজারে থাকাবস্থায় নিজ জেলা চাঁদপুরে বসবাস করা তাঁর মা-কে হারিয়েছেন।

এদিকে, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের সুস্থতার জন্য তাঁর কার্যালয়ের প্রধান সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া, সোমবার ২১ সেপ্টেম্বর সিভিল সার্জনের কার্যালয়ে সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের সুস্থতা কামনা করে সিভিল সার্জন অফিসের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer