প্রকাশিত: ২৬/০৮/২০২০ ৮:৩৯ পিএম

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল মো. আব্দুল্লাহ।
বুধবার সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে জবানবন্দি দেন তিনি।

এ মামলায় এপিবিএনের আরো দুই সদস্যকে আসামি করা হয়েছে। তারা হলেন- এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীব।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় এখন পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাতজন পুলিশ সদস্য ও তিনজন পুলিশের করা মামলার সাক্ষী।

১৭ আগস্ট এপিবিএনের ওই তিন সদস্যকে জিজ্ঞাসাবাদে নেয়া হয়। পরদিন তাদের গ্রেফতার দেখানো হয়। পরে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...