একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত ঘাতক আটক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল ...

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডকে জঘন্যতম ঘটনা আখ্যায়িত করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্তুষ্টির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্রদান কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সেনাপ্রধান। এসময় তিনি বলেন, তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কোনো পক্ষ সুযোগ নেয়ার চেষ্টা করলেও তা সফল হবে না।
অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে যেন কেউ সেনাবাহিনীর সাবেক বা কর্মরত কারও বিরুদ্ধে এমন কাজের দুঃসাহস না করে সেটি নিশ্চিতের আহ্বান জানান তিনি। সুত্র: যমুনা টিভি
পাঠকের মতামত