প্রকাশিত: ১২/০৮/২০২০ ৬:৪০ পিএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা নিহতের ঘটনায় সিফাত ও শিপ্রাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার সংবাদমাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করার আহ্বান জানানো হয়।

এর আগে সিনহা হত্যা মামলায় ৪ পুলিশ সদস্যসহ ৭ আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে কক্সবাজার আদালত। এ নিয়ে মামলাটিতে ১০ জনকে রিমান্ডে নিলো র‍্যাব।

বুধবার সকালে বরখাস্ত হওয়া চার পুলিশ সদস্যকে কক্সবাজারের আদালতে নেয়া হয়। আগে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছিলো র‍্যাব। গ্রেফতার দেখানো পুলিশের মামলার ৩ সাক্ষী নুরুল আমিন, নিজাম উদ্দীন ও মোহাম্মদ আয়াছকে সকালে আদালতে নেয়া হয়। র‍্যাব তাদের ১০ দিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নাহ ফারাহ ৭ দিন করে মঞ্জুর করেন।

এই হত্যা মামলায় আগেই রিমান্ডে নেয়া হয় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, ইন্সপেক্টর লিয়াকতসহ ৩ জনকে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...