প্রকাশিত: ২১/১২/২০১৭ ৭:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৭ এএম

নিজস্ব প্রতিবেদক:
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম বলেছেন, তথ্য প্রযুক্তির এ যুগে মিডিয়া সব সময় বঞ্চিত মানুষের কথা তুলে ধরে। বর্তমানে অনলাইন গণমাধ্যম ঘটনার প্রবাহের পরপরই মানুষের কাছে খবর পৌঁছে দিচ্ছে। মানুষ প্রতিমুহুর্তে অনলাইন গণমাধ্যম ভিজিট করে দেশ-বিদেশের খবর মুহুর্তেই জেনে যাচ্ছে। তাই কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম “সিএসবি ২৪ ডটকম” বঞ্চিত মানুষের সুখ-দু:খের কথা তুলে ধরেই এ জনপদকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, রোহিঙ্গার ভারে নুঁয়ে পড়েছে কক্সবাজারের উখিয়া-টেকনাফ। রোহিঙ্গা সংকটের খবর প্রতিদিন অনলাইন নিউজ “সিএসবি ২৪” দেশ ও বর্হিবিশ্বে তুলে ধরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কোটবাজারস্থ এন. আলম শপিং কমপ্লেক্সে “সিএসবি ২৪ ডটকম” অফিস পরিদর্শনকালে উপস্থিতির উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন। উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগম সিএসবি ২৪ ডট কম কার্যালয়ে পৌঁছলে প্রকাশক ও সম্পাদক পলাশ বড়ুয়া, নির্বাহী সম্পাদক গফুর মিয়া চৌধুরী, মো: আয়াজ, দীপ্ত বড়ুয়া তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা (অব:) ও সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উখিয়া উপজেলা কমান্ড, জাফর আলম চৌধুরী। তিনি প্রায় ঘন্টাব্যাপী সিএসবি কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer