প্রকাশিত: ২০/০৮/২০১৭ ৯:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
পুলিশের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ লতা পারভীন এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি নির্বাচিত হয়েছেন। এশিয়ার পাঁচটি দেশের কারাতে প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের আরও চারজন রেফারি নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পঞ্চগড় জেলার মেয়ে লতা পারভীন কনস্টেবল হিসেবে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত আছেন। তিনি চট্টগ্রাম পুলিশ ইনষ্টিটিউশনের ছাত্রীদের নিয়মিত কারাতে প্রশিক্ষণ দেন।

এর আগেও একাধিকবার এশিয়ান কারাতে ফেডারেশনের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লতা পারভীন।

গত ৩ থেকে ৬ আগষ্ট পর্যন্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি নির্বাচন হয়েছে। একইসঙ্গে সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক শিহান শেখ আলী আহসান বাদলের নেতৃত্বে ৬ জন রেফারি নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে পাঁচজনই রেফারি নির্বাচিত হয়েছেন যার মধ্যে লতা একমাত্র নারী।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer