প্রকাশিত: ১২/১০/২০২০ ৮:৩৭ পিএম , আপডেট: ১২/১০/২০২০ ৮:৩৯ পিএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
সকল ধর্ম বর্ণ জনগোষ্ঠীর মাঝে আন্তঃ সম্পর্ক স্থাপনের উপর গুরুত্বারোপ করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন বলেছেন সমাজে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএনডিপি ও ড্যানিডার সহযোগিতায় এ্যালায়েন্স ফর কো অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ ( একলাব) আয়োজিত আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

উখিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননেছা বেবীর সভাপতিত্বে গত রবিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংলাপে বিশেষ অথিতি ছিলেন যথাক্রমে বিক্রম কিশোর খিসা,প্রতিনিধি ইউ এন ডিপি ও উখিয়া ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী। একলাবের প্রজেক্ট কো-অর্ডিনেটর কেফায়েত উল্লাহ সাজ্জাদের পরিচালনায় এ অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন উখিয়া ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম, উখিয়া ভিক্ষু সমিতির সদস্য জ্যোতি প্রজ্ঞানন্দ থের ও হিন্দু সম্প্রদায়ের পুরোহিত সংঘের সভাপতি হারাধন চক্রবর্তী।
এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ধর্মীয় নেতা ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন একলাবের কর্মকর্তা মাহমুদুল হক শাহাজান।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer