ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ১০:১৮ এএম

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ড রাখা সংস্থা ফ্লাইট রাডার ২৪ ডট কমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর এজেএএক্স-১৪৩১ ফ্লাইটটি সবচেয়ে বেশি নজরদারিতে ছিল। ধারণা করা হচ্ছে, এই ফ্লাইটেই তিনি দেশ ছেড়েছেন। এজেএএক্স-১৪৩১ কল সাইনের বিমানটি মূলত বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে হারকিউলিস।

ফ্লাইট রাডারের তথ্যানুসারে, সি-১৩০জে হারকিউলিস আজ বিকেলে বাংলাদেশ থেকে রওনা হয় এবং কলকাতার দিকে যেতে শুরু করে। পরে পথ পরিবর্তন করে নয়া দিল্লির দিকে রওনা হয়। বিকেল ৫টা নাগাদ বিমানটিতে উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লক্ষ্ণৌয়ের আকাশে ছিল। পরে সেটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩৬ মিনিটে দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতের বিমানঘাঁটি হিন্দনে অবতরণ করে।

নয়া দিল্লি থেকে শেখ হাসিনা কোথায় যাবেন তা এখনো অনিশ্চিত। তবে সূত্র জানিয়েছে, তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারেন। অপর একটি সূত্র জানিয়েছে, তিনি লন্ডনে যেতে পারেন।

এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনে রওনা হবেন। তারপর একটি অসমর্থিত সূত্র জানায়, ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

লকহিড সি-১৩০জে হারকিউলিস চার ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এই বিমানটি বহুমুখী ব্যবহারে নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে পরিচিত।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...