প্রকাশিত: ২৪/০৬/২০১৮ ১১:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৪ এএম

নিউজ ডেস্ক: জাতিসংঘ দূতের হস্তক্ষেপে মিয়ানমার ফের সামরিক অভ্যুত্থানের হাত থেকে রক্ষা পেয়েছে বলে দাবি করেছেন বিবিসির সাবেক এক সাংবাদিক। তার নাম ল্যারি জাগান।
তিনি বিবিসির ওয়াল্ড সার্ভিস নিউজ এডিটর হিসেবে কাজ করতেন। ব্যাংকক পোস্টে শনিবার তার মতামত ছাপা হয়েছে।
এতে তিনি লিখেছেন, মিয়ানমারের সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা স্টেট কাউন্সিলর অং সান সুচি ও আর্মি কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং লেইংয়ের মধ্যে উত্তেজনা প্রশমনে কাজ করেছেন জাতিসংঘের বিশেষ দূত। দুই সপ্তাহ আগে রাখাইন ইস্যুতে সরকারের কার্যক্রম ও মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এ দুই নেতার মধ্যে রেষারেষি চরম আকার ধারণ করে।
ল্যারি জাগান বলেছেন, সংকটময় ওই মুহূর্তে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রানার বার্গনার মিয়ানমার সফর করেন। নিয়োগ পাওয়ার পর এটিই ছিল তার প্রথম সফর। প্রথম সফরটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এ সময়টাতে তিনি স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং সেনাপ্রধানসহ মিয়ানমার সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বেশ কিছু নিবিড় ও খোলামেলা আলোচনা করেন যা দেশের দুই প্রধানের মধ্যকার উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer