কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ আবদু রহমান বদি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর আজ বিকেলে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
আবদুর রহমান বদির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নওশেদ রিয়াদ চৌধুরী।
এর আগে গত ১৯ জানুয়ারী তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তখনও তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
পাঠকের মতামত