প্রকাশিত: ০৫/০৬/২০২২ ২:৪৬ পিএম

টেকনাফ প্রতিনিধি ::

কক্সবাজারের টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কের ভূমি ভরাটের বালু অবৈধভাবে বিক্রির দায়ে ফয়সাল ডিউক নামের এক ব্যক্তিকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি ট্যুরিজম পার্কে বালু ভরাটের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার কোম্পানির একজন কর্মকর্তা।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধূরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধূরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন সাবরাং ট্যুরিজম পার্কে বালু ভরাটের কাজ পায় চায়না হারবার নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু উক্ত প্রতিষ্ঠানের এসব কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফয়সাল ডিউক সেখান থেকে অবৈধভাবে অন্যত্র বালু বিক্রি করার অভিযোগ পায়। পরে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ট্যুরিজম পার্কের বালু ভরাটের জন্য চায়না হারবার কোম্পানিকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। কিন্তু সরকারের এ প্রকল্পের জন্য সরবরাহকৃত বালু অন্যত্র অবৈধভাবে বিক্রি করে লাখ লাখ টাকার বাণিজ্য করে আসছিল চায়না হারবারের কর্মকর্তা ফয়সল ডিউকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। সর্বশেষ চক্রটি সড়ক সংস্কারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০০ ট্রাক বালু বিক্রির চুক্তি করেন। তন্মধ্যে ৪০ ট্রাক বালু সরবরাহের পর অভিযানে ধরা পড়েন।

প্রসঙ্গত, সাবরাং অর্থনৈতিক জোন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন একটি প্রকল্প। শাহপরীর দ্বীপ সংলগ্ন চর থেকে বালু উত্তোলন করে জোনের প্রায় এগারো’শ একরের জমির ভরাট কাজ করা হচ্ছে।
এতে হুমকির মুখে পড়েছে শাহপরীর দ্বীপকে পর্যটন জোন করার পরিকল্পনার বেড়িবাঁধ ও সড়কসহ শতকোটি টাকার কয়েকটি প্রকল্প। এখন সেই দ্বীপের চর থেকে বালু উত্তোলন করে দ্বীপটিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...