ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৮/২০২২ ৮:১৭ পিএম , আপডেট: ১৯/০৮/২০২২ ৮:২৫ পিএম
ফাইল ছবি

সাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার সকালে নিম্নচাপে পরিনত হয়েছে। ফলে কক্সবাজার উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর রয়েছে উত্তাল।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, কক্সবাজারে
সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বইছে।
এদিকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সেন্টমার্টিনের সাথে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

এবিষয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন গত পুর্নিমার সময় নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সিগনাল থাকায় প্রায় দশদিন দ্বীপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মাঝখানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ যোগাযোগ শুরু হয়। কিন্তু সাগরে আবারও তিন নম্বর সিগনাল দিলে গত দুদিন ফের যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দ্বীপে নিত্য প্রয়োজনীয় পন্য ও খাদ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, ঝড়ো হাওয়ার কবলে পড়ে শুক্রবার জেটির অদূরে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ফিশিং ট্রলারের মালিক দ্বীপের বাসিন্দা হাফেজ আহমেদ। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
অপর দিকে তিন দিনের ছুটি থাকায় কক্সবাজারে এসেছে ৫০ হাজারের মত পর্যটক। সকাল থেকে সৈকতে পর্যটকের ঢল নেমেছে। উত্তাল সাগরের ঢেউ আঁচড়ে পড়ছে সৈকতে। সৈকতে উত্তাল ঢেউয়ে পর্যটকদের সামলাতে হিমসিম খাচ্ছে বীচ কর্মী লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশের। সৈকতে পর্যটকদের গোসল করার সময় বারবার সতর্ক করতে হচ্ছে তাদের।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন ,সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সচেতনতা অবলম্বনের জন্য বলা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...