ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০১/২০২৪ ২:১৬ পিএম

টেকনাফ সদরের লেংগুরবিল সোবহানি ঘাটে (মানবপাচারের ঘাট) জটলা বেঁধেছে বেশ কিছু নারী। সঙ্গে মধ্য বয়সী আরো কয়েকজন পুরুষ। সবার হাতে বস্তা, কাপড়চোপড় ইত্যাদি রসদপাতি। কোন জরুরি কাজে যেন তাদের অপেক্ষা!

শুক্রবার (৫ জানুয়ারি) বিকালের ঘটনা। ওই সময় সড়ক পথে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন কক্সবাজার আদালতের সিনিয়র সহকারী জজ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মৈত্রী ভট্টাচার্য্যসহ আরো কয়েকজন।

সাধারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু বিচারককে ফাঁকি দেওয়া যায় না।

মানব জটলাতে আটকে গেলো মৈত্রী ভট্টাচার্য্য-এর দু’চোখ। চলন্ত গাড়ি থামিয়ে এগিয়ে গেলেন সাগর তীরে। জটবেঁধে থাকা নারী-পুরুষদের সঙ্গে কথা বললেন। জানতে চাইলেন, তারা কেন জড়ো হলো? কাপড়চোপড়সহ যাচ্ছে কোথায়? প্রশ্ন করতেই ঘটনা স্পষ্ট হয়ে গেলো। সবাই সাগরপথে যাচ্ছিল মালয়েশিয়া।

ইত্যবসরে কৌশলে সটকে পড়লো দালালসহ কয়েকজন। হাতেনাতে ধরা খেলো ৪ জন। সেখানে ৩ জন রোহিঙ্গা।

তারা হলেন, টেকনাফ ১৬ নং ক্যাম্পের শাবুল্যাবাটার কালামিয়ার মেয়ে বুশারা, উখিয়া কুতুপালং ১৮ নং ক্যাম্পের মোস্তাক আহমদের মেয়ে তাসফিয়া, বালুখালী ৭৯ নং ক্যাম্পের আবুল কালামের মেয়ে আয়েশা ও মহেশখালী কালারমারছড়ার ৯ নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম।

এ সময় পাচারের জন্য মজুত করা কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।

আটক ৪ জনসহ বোটটি টেকনাফ মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সনজিব দত্ত-এর মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিক তথ্যে বোটের মালিক লম্বরী এলাকার কালা বাম্বু বলে জানা গেছে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি সিবিএনকে জানান, উদ্ধার ভিকটিমদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। পাচারের নেপথ্যে কারা জড়িত তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। বোটটি জব্দ করা হয়েছে। কোন অপরাধীর ছাড়া নাই।

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...

রঙ্গিখালী মাদরাসা মাঠে ফুটবল টুর্নামেন্টে ক্ষোভ, বন্ধে শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা

শামসুল আলম শারেক,টেকনাফ: টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে ফুটবল ...