প্রকাশিত: ১৬/১২/২০১৭ ১০:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩২ এএম

বাগেরহাট: বাগেরহাটে সংরক্ষিত নারী আসনের সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক দুর্বৃত্ত। শনিবার সন্ধ্যায় বাগেরহাট শহরের শালতলা এলাকায় তাঁর ওপর হামলার এই ঘটনা ঘটে।
অদিতি বড়ালকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। শালতলা এলাকার আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়িতে ফেরার সময় অদিতির ওপর হামলা হয়।
হেপী বড়াল বলেন, তাঁর বড় মেয়ে অদিতি বড়াল (২৬) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেছেন। বড় মেয়েকে নিয়ে আজ তিনি বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি সমাবেশে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগে অদিতি বাড়ি ফিরতে চান। তখন তিনি (সাংসদ) নিজের গাড়ির চালককে বলেন অদিতিকে বাসায় পৌঁছে দিতে। অদিতি অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে গাড়ির কাছে যাওয়ার সময় তাঁর ওপর হামলা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অদিতি বড়াল বলেন, ‘আমলাপাড়া স্কুলে থেকে গাড়ির কাছে যাওয়ার সময় এক যুবক প্রশ্ন করে, আপনি কি হেপী বড়ালের মেয়ে? হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক।’
বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল বলেন, অদিতির পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, হামলাকারীকে চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। কারা কেন এই হামলা চালিয়েছে, তা উদ্‌ঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, অদিতি বড়ালের বাবা চিতলমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কালিদাস বড়াল। তিনি ২০০০ সালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer