প্রকাশিত: ১৭/০৩/২০১৮ ৭:৩২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সাংবাদিক নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৮ পুলিশ সদস্য অভিযুক্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলারও প্রস্তুতি চলছে।
বরখাস্তকৃতরা হলেন- ডিবি পুলিশের কনস্টেবল মাসুদুল হক, রাসেল পারভেজ এবং আব্দুর রহিম।
অভিযুক্ত ৮ পুলিশ সদস্য হলেন- এসআই আবুল বাশার, এএসআই স্বপন ও আক্তার এবং কনস্টেবল মাসুদুল হক, রাসেল, হাসান, রহিম ও সাইফুল।
শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন মল্লিক।
তিনি জানান, বরিশালে ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার পুলিশ কমিশনার কার্যালয় তদন্ত প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত মঙ্গলবার এক নিকট আত্মীয়কে গোয়েন্দা পুলিশ আটক করেছে শুনে ঘটনাস্থলে যান সুমন হাসান। বিষয়টি জানতে চান তিনি। একপর্যায়ে তার সাংবাদিক পরিচয় পেয়ে চড়াও হন পুলিশ সদস্যরা।
প্রকাশ্যে তার পরনের টি শার্ট টেনে-হিঁচড়ে পেটাতে পেটাতে তাকে গাড়িতে করে নগরীর পলিটেকনিক রোডে নগরের কার্যালয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাথি মারেন মাসুদুল হক।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দলে থাকা গোয়েন্দা পুলিশের আট সদস্যকে তাৎক্ষণিক পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লার নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়।

পাঠকের মতামত

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer