প্রকাশিত: ২০/১২/২০১৭ ৮:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৮ এএম

সংবাদ বিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক (২০১৮-১৯) নির্বাচন গত ১৭ ডিসেম্বর ২০১৭ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিউ এজের কক্সবাজার প্রতিনিধি মুহম্মদ নূরুল ইসলাম সভাপতি ও দৈনিক হিমছড়ি সম্পাদক শীর্ষ নিউজের কক্সবাজার প্রতিনিধি হাসানুর রশীদ সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন যথাক্রমে সহ-সভাপতি নিউজ টুডে প্রতিনিধি মমতাজ উদ্দিন বাহারী, যুগ্ম সম্পাদক সাগর দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কারানির্যাতিত মোস্তফা সরওয়ার, সাংগঠনিক সম্পাদক মাতৃছায়া পত্রিকার প্রতিনিধি সিটিএন সম্পাদক কারানির্যাতিত সরওয়ার আলম, সদস্য দৈনিক সাঙ্গু প্রতিনিধি ইমাম খাইর। পরে আমাদের কক্সবাজার পত্রিকার মফস্বল সম্পাদক আজিজ রাসেলকে প্রচার সম্পাদক ও আজকের দেশ বিদেশ পত্রিকার চীফ রির্পোটার এম আর মাহবুবকে সদস্য পদে কোঅপ্ট করা হয়।

নির্বাচন উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য-প্রাক্তন সভাপতি বদিউল আলমকে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যবৃন্দ হচ্ছে দৈনিক সৈকত সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক মাহবুবর রহমান ও ইউনিয়ন সদস্য রেজাউল করিম। গঠিত নির্বাচনী কমিটি নির্বাচনী তপশীল ঘোষণা করে গঠনতান্ত্রিক ভাবে নির্বাচন পরিচালনা করেন। ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল, বাছাই, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন ও ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে উল্লেখ করা হয়েছে একই পদে একাধিক প্রার্থী না থাকায় মনোনয়ন দাখিলকারী প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer