বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ২:৫০ পিএম , আপডেট: ১৫/০৭/২০২৪ ২:৫৩ পিএম

সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করায় এসআই মোবারককে উখিয়া থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দায়িত্ব হস্তান্তর করে কক্সবাজার পুলিশ লাইনে রিপোর্ট করতে বলার পাশাপাশি মোবারককে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তিনি।


এর আগে এসআই মোবারক রবিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘৫০০ টাকার মামলা দিলে সাংবাদিকরা আব্বা ডাকে’ বলে একটি ফেসবুক পোস্ট দেন। এরপর থেকে বিষয়টি নানা সমালোচনার জন্ম দেয়।

এছাড়াও ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার এক ফেসবুক অনুসারীর করা মন্তব্যের ফিরতি জবাবে মোবারক সাংবাদিক বিশেষণের আগে ” বা*ছা* “এর মতো অশালীন ও দৃষ্টিকটু শব্দ জুড়ে দিয়ে দাবী করেন- ” অই বা*ছা* সাংবাদিককে ৫০০৮ এর মামলা দিতে গেলেই আব্বা ডাকে। যারা জাত এর সাংবাদিক তারা আউল ফাউল লিখে না।”

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer