প্রকাশিত: ২৪/০৩/২০১৮ ৯:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৩ এএম

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকতা পেশা না, এটা ভালোবাসা। আগামীতে যারা সাংবাদিকতাকে গ্রহণ করবে, তাদের এখন থেকেই এটিকে ভালোবাসতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) আয়োজিত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই পেশায় অনেক ঝুঁকি আছে। জীবনের ঝুঁকি তো আছেই। চাকরির নিশ্চয়তার ঝুঁকিও আছে। নানা ধরনের বাধা বিপত্তি আছে। কিন্তু সেগুলো হাসি-মুখে গ্রহণ করতে হবে এই কারণে যে, আমি জীবনে সত্য প্রকাশ করতে চাই। সত্যের উপরই সবকিছু প্রতিষ্ঠিত।’

সভ্যতা এখন পর্যন্ত এগিয়ে আসার পিছনে মূল শক্তি হলো সত্য- এই কথা জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, ‘সত্যকে ধারণ করেই এগিয়ে যেতে হবে। একাত্তরে সাংবাদিকরা হত্যাকান্ডের শিকার হয়েছেন, পরবর্তী বিভিন্ন সময়েও বহু সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। সাম্প্রতিককালেও সাংবাদিকরা হত্যা, নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন। এর পিছনে কারণ একটাই- সত্য প্রকাশ করা। সত্য কথাটা তুলে ধরা। এটিই তাদের অপরাধ। শুধু এটি বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই এই একই ঘটনা ঘটে চলেছে। সেই ধরনের একটি ঝুঁকিপূর্ণ কাজ সাংবাদিকতা। আর সেই বিষয়েই তোমরা লেখাপড়া করতে এসেছো।’

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাংবাদিকতা ছাড়াও নানা পেশা তোমাদের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এই যে তুমি ভর্তি হয়েছো সাংবাদিকতা বিভাগে এজন্য তোমাদের আমি অভিনন্দন জানাই। তোমরা সাহস করেছো সত্যের সঙ্গে থাকবে। সত্যের সঙ্গে থাকার এই যে তোমাদের ইচ্ছা, এটি একটি বড় কাজ। আমি আশা করবো তোমরা প্রত্যেকে যে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে থেকে কৃতিত্বের সঙ্গে ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে। এবং এই বেরিয়ে যাওয়ার জন্য আগামী ৪ থেকে ৫ বছর তোমরা যে প্রস্তুতি নিবে এর মূল প্রস্তুতি হবে সত্যনিষ্ঠ থাকার।’

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘অনেক প্রলোভন থাকবে, অনেক ঝুঁকিও থাকবে। কিন্তু তারপরেও নিজেকে সত্যের পথে রাখতে হবে। সত্যের প্রশিক্ষণ ভালো হলে সাংবাদিকতা পেশায় যাওয়ার পর সেখানে ভালো করা সম্ভব হবে। কিংবা অন্য কোনো পেশাতে গেলে সেখানেও তুমি ভালো করবে। কারণ সত্যের জয় সর্বত্র।’

বিজেএসসি’র সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাবি’র সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবির, সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, বিজেএসসি’র সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাইজিংবিডি/

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...
Single Page Footer