প্রকাশিত: ২৯/১১/২০১৭ ১১:৩৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা ও সব জাতিগোষ্ঠীকে মিলেমিশে থাকার আহ্বান জানালেন ক্যাথোলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বুধবার ইয়াঙ্গুনে লাখো খ্রিস্টভক্তকে সাথে নিয়ে এক উন্মুক্ত প্রার্থনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ইয়াঙ্গুনের শীর্ষ সরকারি কর্মকর্তাবৃন্দ সহ সু চি প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। প্রার্থনা সভায় মানবজাতির কল্যাণ কামনা করে পোপ ফ্রান্সিস। বলেন দৃশ্যমান ও অদৃশ্যমান সহিংসতার ক্ষতচিহ্ন বয়ে নিয়ে বেড়াচ্ছে মিয়ানমার। প্রতিশোধ পরায়ণতা কখনও শান্তি বয়ে আনেনা দাবি করে পোপ বলেন, ক্ষমা ও উদারতা যিশুখ্রিস্টের প্রকৃত শিক্ষা। সভায় যোগ দিতে হাজির ছিলেন অন্তত ২ লাখ মানুষ। এর আগে মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সাথে বৈঠক করেন পোপ। এ সময় মিয়ানমারে জাতিগত সহিংসতার কথা উল্লেখ করলেও বিরত থাকেন রোহিঙ্গা শব্দটি উচ্চারণ থেকে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...