প্রকাশিত: ৩০/০৪/২০১৮ ১০:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৭ এএম

ডেস্ক নিউজ : রাজধানীর দারুসসালামে বাঙলা কলেজের পাশে একটি সরকারি কোয়ার্টার থেকে দুই শিশুকন্যাসহ মায়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টোলারবাগ এলাকার সি-টাইপ স্টাফ কোয়ার্টারের চারতলা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- জেসমিন আক্তার (৩৫) এবং তার দুই মেয়ে- আসিফা (৯) ও আবিলা (৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ওই স্টাফ কোয়ার্টারের একটি ভবন থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে কী ঘটেছিল তা জানতে তদন্ত চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

ইয়াসমিনের স্বামী হাসিবুল হাসান জাতীয় সংসদ সচিবালয়ে চাকরি করেন। তার বরাত দিয়ে পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম পরিবর্তন ডটকমকে বলেন, ঘটনার সময় হাসিবুল বাসায় ছিলেন না। রাতে বাইরে থেকে এসে তিনি দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকবার নক করার পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে মা ও দুই মেয়ের লাশ দেখতে পান।

এটি হত্যাকাণ্ড, নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে বলে জানান এসি জাহাঙ্গীর।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer