প্রকাশিত: ১৯/১২/২০২০ ৮:৫৪ এএম

সরকারি অর্থায়নে যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে কোনো কর্মকর্তা বিদেশে সফরে যেতে চাইলে নিজ মন্ত্রণালয়ের সঙ্গে আরও দুটি মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। নিজ মন্ত্রণালয় বাদেও মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে কর্মকর্তাদের।

বিদেশ সফরে সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতে ২০১৬ সালের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একটি পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ দেন। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জানান, ২০১৬ সালে রিট আবেদনটি করেছিল জনি কর্পোরেশন নামের একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান বলেন, হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের অবশ্যই দেশের কাজে মনোনিবেশ করতে হবে এবং বিদেশে সরকারি সফরকালে অবকাশ যাপন করতে পারবেন না। বিদেশ থেকে দেশে ফেরার পর অফিসে যোগদানের বিষয়ে তাদেরকে অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর ও ব্যয় সম্পর্কে জানাতে হবে।

উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিদেশে সরকারি সফরে যেতে শুধু তাদের নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...