প্রকাশিত: ২০/০৭/২০২০ ৭:৪৭ পিএম

ভারতের উড়িষ্যায় সমুদ্র সৈকত থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। কচ্ছপটির গা ও খোলস হলুদ রঙের।

রোববার কচ্ছপটি সৈকতে ভেসে উঠে। পরে রাজ্যের বালাসোর জেলার জনপুর গ্রামের বাসিন্দারা সেটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

বন্যপ্রাণ বিভাগের কর্মকর্তারা বলছেন, এমন উজ্জ্বল হলদে রঙের কচ্ছপ সাধারণত অমিল। উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, এর মতো আগে আর কখনও দেখা যায়নি।

ভারতীয় বন বিভাগ কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে কচ্ছপটির সাঁতার কাটার একটি ভিডিও শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, ‘সম্ভবত এটি একটি অ্যালবিনো। কয়েক বছর আগে সিন্ধুর স্থানীয় বাসিন্দারা এরকম একটি প্রজাতি উদ্ধার করেছিল।’

অন্য একটি পোস্টে সুশান্ত বলেন, গোলাপি চোখগুলো দেখুন, অ্যালবিনিজমের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য।’

টুইটারে বেশ কয়েকজন জানিয়েন যে, তারা এর আগে কখনও হলুদ রঙের কচ্ছপ দেখেননি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer