প্রকাশিত: ২১/০৬/২০২১ ১১:৫৩ এএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও দেশের বরেণ্য রাজনীতিবীদ তোফায়েল আহমেদ তার স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে’ দান করার ঘোষণা দিয়েছেন। রোববার (২০ জুন) বিকেলে ভোলায় তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে উদ্যোগে সদর উপজেলা চত্বরে প্রতিবন্ধী কর্মসংস্থানের একটি অনুষ্ঠানে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘোষণা দেন।

তোফায়েল আহমেদের নামে প্রতিষ্ঠিত ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের’ পক্ষ থেকে প্রতিবন্ধী যুবককে ইজিবাইক দেওয়া হয়। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র্য মানুষের সেবায় পরিচালিত হবে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তিসহ আর্তমানবতায় সেবামূলক কাজ। শুধু ভোলাতেই নয়, এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশের অসহায়-দরিদ্র মানুষের জন্য কাজ করা হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে তার মায়ের নামে বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। তার মা ও বাবার নামে প্রতিষ্ঠা করা হচ্ছে আজাহার ফাতেমা মেডিকেল কলেজ। ওই কলেজের দায়িত্বে রয়েছেন তার মেয়ে ডা. তাসলিমা মুন্নী। ওই হাসপাতালও ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে বিনা টাকায় গরিব মানুষ চিকিৎসা সেবা পাবেন।

তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, তিনি (বঙ্গবন্ধু) আমাকে অতি স্নেহ করতেন। তার রাজনৈতিক সচিব করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সারাবিশ্বে প্রশংসিত। তিনি বলেন, করোনা মোকাবিলায় এখন দেশে টিকার সংকট নেই, করোনাকালীন প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ প্রশংসিত। তিনি দেশের মানুষের জন্য কাজ করছেন। এবারের বাজেটকে সময় উপযোগী বাজেট বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেনসহ আরো অনেকে।

উল্লেখ্য, ২০১৬ সালে তোফায়েল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। তোফায়েল আহমেদ নিজেই এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মহাসচিবের দায়িত্ব পালন করছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...