প্রকাশিত: ১৬/০৪/২০১৮ ৯:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৬ এএম

নিউজ ডেস্ক::

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করা আওয়ামী লীগ প্রস্তুতি আরও এগিয়ে নিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। সোমবার (১৬ এপ্রিল) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির চেয়ারম্যান। আর দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে কো-চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকেও এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে আছেন ৪০ জন নেতা। আর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে আছেন ৮১ জন। এর বাইরে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতী লীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামী লীগের স্বীকৃতি সহযোগী সংগঠন। অর্থাৎ এই নির্বাচন পরিচালনা কমিটিতে থাকছেন মোট ১৩৫ জন।

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে একাদশ সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে আওয়ামী লীগ চায় ভোট হোক ডিসেম্বরেই।

এই নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে ক্ষমতাসীন দল। প্রচারের অংশ হিসেবে এরই মধ্যে সিলেট, বরিশাল, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও এবং চাঁদপুরে সমাবেশ করেছেন শেখ হাসিনা।

পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে দলের কোন্দল নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। কোন্দলকারীদের শনাক্তে গঠন করা হয়েছে কমিটি।

বিএনপি-জামায়াত জোটের বর্জনের মুখে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না, এটি এখনও নিশ্চিত নয়। তবে বিএনপি ভোটে আসবে ধরেই আগাচ্ছে আওয়ামী লীগ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer